অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে-লিরিক্সঃ
অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে।
ও যে সুদূর প্রাতের পাখি
গাহে সুদূর রাতের গান॥
ও যে সুদূর প্রাতের পাখি
গাহে সুদূর রাতের গান॥
বিগত বসন্তের অশোকরক্ত রাগে ওর রঙিন পাখা,
তারি ঝরা ফুলের গন্ধ ওর অন্তরে ঢাকা ॥
ওগো বিদেশিনী,
তুমি ডাকো ওরে নাম ধরে,
ও যে তোমারি চেনা।
তোমারি দেশের আকাশ ও যে জানে,
তোমার রাতের তারা,
তোমারি বকুল বনের গানে ও দেয় সাড়া
নাচে তোমারি কঙ্কণেরই তালে॥
তোমারি বকুল বনের গানে ও দেয় সাড়া
নাচে তোমারি কঙ্কণেরই তালে॥
Adhora Madhuri Dhorechi Chondobondhone-Lyrics:
Adhora madhuri dhorechi chondo bondhone
O je sudur prater pakhi
Gahe sudur raater gaan
Bigoto bosonter asokroktorage or rogin pakha
Tari jhora pholer gondho or ontore dhaka
Ogo bideshini
Tumi dako ore naam dhore
O je tomari chena
Tomari desher akash o je jane
Tomar raater tara
Tomari bokul boner gaane o dai sara
Nache tomari kongkoner tale
সঙ্গীত সম্পর্কে তথ্যঃ
গানের নামঃ অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে
গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
Song Name: Adhora Madhuri Dhorechi Chondobondhone
Lyrics: Rabindranath Tagore
Tune : Rabindranath Tagore
Song Information:
রাগঃ মিশ্র বেহাগ
তালঃ দাদরা
পর্যায়ঃ প্রেম
