অগ্নি-ঋষি! অগ্নি-বীণা তোমায় শুধু সাজে-লিরিক্সঃ
অগ্নি-ঋষি! অগ্নি-বীণা তোমায় শুধু সাজে;
তাই ত তোমার বহ্নি-রাগেও বেদন-বেহাগ বাজে॥
তাই ত তোমার বহ্নি-রাগেও বেদন-বেহাগ বাজে॥
দহন-বনের গহন-চারী
হায় ঋষি-কোন্ বংশীধারী দেশি
নিঙ্ড়ে আগুন আনলে বারি, অগ্নি-মরুর মাঝে।
সর্বনাশা কোন্ বাঁশি সে বুঝতে পারি না যে॥
দুর্বাসা হে! রুদ্র তড়িৎ হানছিলে বৈশাখে,
হঠাৎ সে কার শুন্লে বেণু কদম্বের ঐ শাখে।
বজ্রে তোমার বাজল বাঁশি,
বহ্নি হল কান্না-হাসি,
সুরের ব্যথায় প্রাণ উদাসী-মন সরে না কাজে।
তোমার নয়ন-ঝুরা অগ্নি-সুরেও রক্তশিখা রাজে॥
বহ্নি হল কান্না-হাসি,
সুরের ব্যথায় প্রাণ উদাসী-মন সরে না কাজে।
তোমার নয়ন-ঝুরা অগ্নি-সুরেও রক্তশিখা রাজে॥
Agnirishi Agnibina Tomay Shudu Saje-Lyrics:
Agnirishi agnibina tomay shudu saje
Tai to tomar bohi-rageo bedon-behag baje
Dohon-boner gohon chari
Hai rishi kon bonshidhari deshi
Ningre agun anle bari, agni-morur majhe
Sorbonasa kon basi se bujhte pari na je
Durbosa hey ! rudro tarit hanchile boishake
Hothath se kor shunle benu kodomber oi shakhe
Bosrer tomar bajlo basi
Hohi holo kanna-hasi
Surer bethai pran udasi-mon sore na kaje
Tomar noyon-jhura agni-sureo roktto shika raje
Song Credit:
গানের নামঃ অগ্নি-ঋষি! অগ্নি-বীণা তোমায় শুধু সাজে
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
সুরকারঃ কাজী নজরুল ইসলাম
Song Name: Agnirishi Agnibina Tomay Shudu Saje
Lyrics: Kazi Nazrul Islam
Tune : Kazi Nazrul Islam
Song Information:
রাগঃ তিলক কামোদ
তালঃ ঝাঁপতাল
পর্যায়ঃ অজানা
