অঝোর ধারায় বর্ষা ঝরে(Ajhor Dharay Borsha Jhore)-লিরিক্স | নজরুলগীতি

Nazrul Geeti

অঝোর ধারায় বর্ষা ঝরে-লিরিক্সঃ

অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে।
নিদ্রা নাহি তোমায় চাহি’ আমার নয়ন-পাতে॥

ভেজা মাটির গন্ধ সনে
তোমার স্মৃতি আনে মনে,
বাদ্‌লী হাওয়া লুটিয়ে কাঁদে আঁধার আঙিনাতে॥

হঠাৎ বনে আস্‌ল ফুলের বন্যা পল্লবেরই কূলে,
নাগকেশরের সাথে কদম কেয়া ফুট্‌ল দুলে দুলে।
নবীন আমন ধানের ক্ষেতে হতাশ বায়ু ওঠে মেতে,
মন উড়ে যায় তোমার দেশে পূব-হাওয়ারই সাথে॥

Ajhor Dharay Borsha Jhore-Lyrics:

Ajhor dharay borsha jhore soghono timir raate
Nitra nahi tomay chahi amar noyon-pate

Veja matir gondho sone
Tomar sriti ane mone
Badli hawa lutiya kade adhar anginate

Hothath bone aslo pholer bonna pollobe kule
Nagkesorer sathe kodom kena futlo dule dule
Nabin amon dhaner khete hotash bayu uthe mete
Mon ure jai tomar deshe pur-hawar e sathe

Song Credit:

গানের নামঃ অঝোর ধারায় বর্ষা ঝরে
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
সুরকারঃ কাজী নজরুল ইসলাম

Song Name: Ajhor Dharay Borsha Jhore
Lyrics: Kazi Nazrul Islam
Tune : Kazi Nazrul Islam

Song Information:

রাগঃ মূলতান-কানাড়া মিশ্র
তালঃ দাদ্‌রা
পর্যায়ঃ প্রকৃতি, ঋতু


Post a Comment

Previous Post Next Post