অনাদি কাল হতে অনন্তলোক গাহে-লিরিক্সঃ
অনাদি কাল হতে অনন্তলোক গাহে তোমারি জয়।
আকাশ–বাতাস রবি–গ্রহ তারা চাঁদ, হে প্রেমময়।।
আকাশ–বাতাস রবি–গ্রহ তারা চাঁদ, হে প্রেমময়।।
সমুদ্র-কল্লোল নির্ঝর-কলতান
হে বিরাট, তোমার উদার জয়গান;
ধ্যান গম্ভীর কত শত হিমালয় গাহে তোমারি জয়।।
তব নামের বাজায় বীণা বনের পল্লব
জনহীন প্রান্তর স্তব করে, নীরব।
সকল জাতির কোটি উপাসনালয় গাহে তোমারি জয়।।
আলোকের উল্লাসে, আঁধারের তন্দ্রায়
তব জয়গান বাজে অপরুপ মহিমায়,
কোটি যুগ–যুগান্ত সৃষ্টি প্রলয় গাহে তোমারি জয়।।
Anadi Kal Hote Onontolok Gahe-Lyrics:
Anadi kal hote onontolok gahe tomari joy
Akash-batash robi-groho tara chad, hey premomoy
Somudro-kollol nujjor-kolotan
Hey birat, tomar udar joygaan
Dan gomvir koto shoto himaloy gahe tomari joy
Tabo namer bajai bina boner pollob
Jonohin prantor stobo kore nirob
Sokol jatir koti upasonaloy gahe tomari joy
Song Credit:
গানের নামঃ অনাদি কাল হতে অনন্তলোক গাহে
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
সুরকারঃ কাজী নজরুল ইসলাম
Song Name: Anadi Kal Hote Onontolok Gahe
Lyrics: Kazi Nazrul Islam
Tune : Kazi Nazrul Islam
Song Information:
রাগঃ ধানি
তালঃ ত্রিতাল
পর্যায়ঃ প্রার্থনা
