ভালোবেসে সখী, নিভৃতে যতনে-লিরিক্সঃ
ভালোবেসে সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো--তোমার
মনের মন্দিরে।
আমার নামটি লিখো--তোমার
মনের মন্দিরে।
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো--তোমার
চরণমঞ্জীরে॥
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
আমার মুখর পাখি--তোমার
প্রাসাদপ্রাঙ্গণে॥
মনে ক'রে সখী, বাঁধিয়া রাখিয়ো
আমার হাতের রাখী--তোমার
কনককঙ্কণে॥
আমার লতার একটি মুকুল
ভুলিয়া তুলিয়া রেখো--তোমার
অলকবন্ধনে।
আমার স্মরণ শুভ-সিন্দুরে
একটি বিন্দু এঁকো--তোমার
ললাটচন্দনে।
একটি বিন্দু এঁকো--তোমার
ললাটচন্দনে।
আমার মনের মোহের মাধুরী
মাখিয়া রাখিয়া দিয়ো...তোমার
অঙ্গসৌরভে।
আমার আকুল জীবনমরণ
টুটিয়া লুটিয়া নিয়ো--তোমার
অতুল গৌরবে॥
টুটিয়া লুটিয়া নিয়ো--তোমার
অতুল গৌরবে॥
Bhalobeshe Shokhi Nibhrite Jotone-Lyrics In English:
Bhalobese shokhi nibhrite jotone
Amar namti likho-tomar
Moner mondire
Amar porane je gaan bajiche
Tahar talti shikho-tomar
Choron monjire
Dhoriya rakhiyo shohage adore
Amar mukhor pakhi-tomar
Prasad prangone
Mone kore shokhi badhiya rakhiyo
Amar hater rakhi-tomar
Konok kongkone
Amar lotar ekti mukul
Bhuliya tuliya rekho-tomar
Alok bondhone
Amar soron shovo-sindore
Ekti bindu eko-tomar
Lolat chondone
Amar moner moher madhuri
Makhiya rakhiya diyo..tomar
Ango sourove
Amar akul jibon moron
Tutiya lutiya niyo-tomar
Atul gourbe
সঙ্গীত সম্পর্কে তথ্যঃ
গানের নামঃ ভালোবেসে সখী নিভৃতে যতনে
শিল্পীঃ জয়তী চক্রবর্তী
গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
Song Name: Bhalobeshe Shokhi Nibhrite Jotone
Singer: Jayati Chakaraborty
Lyrics: Rabindranath Tagore
Tune : Rabindranath Tagore
Song Information:
রাগঃ কীর্তন
তালঃ একতাল
পর্যায়ঃ প্রেম
রচনাকাল (বঙ্গাব্দ): ৮ আশ্বিন, ১৩০৪
রচনাকাল (খৃষ্টাব্দ): 1897
রচনাস্থান: সাজাদপুর
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার
