এ পথে আমি যে গেছি বার বার(E Pothe Ami Je Gache Bar bar)-লিরিক্স | রবীন্দ্র সঙ্গীত

Rabindra Sangeet

 এ পথে আমি-যে গেছি বার বার-লিরিক্সঃ

 এ পথে আমি-যে গেছি বার বার,
 ভুলি নি তো এক দিনও।
আজ কি ঘুচিল চিহ্ন তাহার, 
উঠিল বনের তৃণ॥

তবু মনে মনে জানি নাই ভয়, 
অনুকূল বায়ু সহসা যে বয়
 চিনিব তোমায় আসিবে সময়, 
তুমি যে আমায় চিন॥

একেলা যেতাম যে প্রদীপ হাতে
নিবেছে তাহার শিখা।
তবু জানি মনে তারার ভাষাতে
 ঠিকানা রয়েছে লিখা।

পথের ধারেতে ফুটিল যে ফুল   
জানি জানি তারা ভেঙে দেবে ভুল
গন্ধে তাদের গোপন মৃদুল   
সঙ্কেত আছে লীন॥

E Pothe Ami Je Gache Bar bar-Lyrics In English:

E pothe ami je gache bar bar
Bhulini to ek din o
Aj ki ghuchilo chinno tahar
Uthilo boner trino

Tabu mone mone jani nai voy
Anukul bayu sohosa je boy
Chinibo tomay ashibe somoy 
Tumi je amay chin

Ekela jetam je prodip hathe
Nibeche tahar shikha
Tabu jani mone tarar bhasate
Thikana royache likha

সঙ্গীত সম্পর্কে তথ্যঃ

গানের নামঃ এ পথে আমি যে গেছি বার বার
গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর

Song Name: E Pothe Ami Je Gache Bar bar
Lyrics: Rabindranath Tagore
Tune : Rabindranath Tagore

Song Information:

রাগঃ বেহাগ
তালঃ দাদরা
পর্যায়ঃ প্রেম

Post a Comment

Previous Post Next Post