অনেক দিনের আমার যে গান
আমার কাছে ফিরে আসে
তারে আমি শুধাই
তারে আমি শুধাই
তুমি ঘুরে বেড়াও কোন্ বাতাসে॥
যে ফুল গেছে সকল ফেলে
গন্ধ তাহার কোথায় পেলে
যার আশা আজ শূন্য হল
কী সুর জাগাও তাহার আশে॥
সকল গৃহ হারালো যার
তোমার তানে তারি বাসা
যার বিরহের নাই অবসান
যার বিরহের নাই অবসান
তার মিলনের আনে ভাসা।
শুকালো যেই নয়নবারি
তোমার সুরে কাঁদন তারি,
ভোলা দিনের বাহন তুমি
ভোলা দিনের বাহন তুমি
স্বপন ভাসাও দূর আকাশে॥
Onek Diner Amar Je Gaan-Lyrics:
Onek diner amar je gaan
Amar kase phire ase
Tare ami sudhai
Tumi ghure berao kon batase
Je phol gache sokol phele
Gondho tahar kohay pele
Jar asa aj sunno holo
Ki sur jaga tahar ase
সঙ্গীত সম্পর্কে তথ্যঃ
গানের নামঃ অনেক দিনের আমার যে গান
গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
Song Name: Onek Diner Amar Je Gaan
Lyrics: Rabindranath Tagore
Tune : Rabindranath Tagore
Song Information:
রাগঃ দেশ
তালঃ দাদরা
পর্যায়ঃ প্রেম
