অনেক দিনের
মনের মানুষ যেন এলে কে
কোন্ ভুলে-যাওয়া বসন্ত থেকে॥
কোন্ ভুলে-যাওয়া বসন্ত থেকে॥
যা-কিছু সব গেছ ফেলে
খুঁজতে এলে হৃদয়ে
পথ চিনেছ চেনা
পথ চিনেছ চেনা
ফুলের চিহ্ন দেখে॥
বুঝি মনে তোমার আছে আশা
আমার ব্যথায়
তোমার মিলবে বাসা।
দেখতে এলে সেই-যে বীণা
বাজে কিনা হৃদয়ে,
তারগুলি তার ধুলায় ধুলায়
তারগুলি তার ধুলায় ধুলায়
গেছে কি ঢেকে।
Onek Diner Moner Manush-Lyrics In English:
Onek diner
Moner manush jeno ele ke
Kon bhule jawa bosonto theke
Ja kichu sob gacho phele
Khujte ele hridoye
Poth chincho chena
Pholer chinno dekhe
Bhujhi mone tomar ase asa
Tomar bethai
Tomar milbe basa
Dekhte ele sei je bina
Baje kina hridoye
Targuli tar dhulay dhulay
Gache ki dheke
সঙ্গীত সম্পর্কে তথ্যঃ
গানের নামঃ অনেক দিনের মনের মানুষ
গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
Song Name: Onek Diner Moner Manush
Lyrics: Rabindranath Tagore
Tune : Rabindranath Tagore
Song Information:
রাগঃ ইমনকল্যাণ-পূরবী
তালঃ দাদরা
পর্যায়ঃ প্রকৃতি
