অনেক কথা যাও যে বলে(Onek Kotha Jao Je Bole)-লিরিক্স | রবীন্দ্র সঙ্গীত

 Rabindra Sangeet

অনেক কথা যাও যে বলে-লিরিক্সঃ

অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি।
তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি॥
যে আছে মম গভীর প্রাণে ভেদিবে তারে হাসির বাণে,
 চকিতে চাহ মুখের পানে তুমি যে কুতূহলী।

তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি।
আমার চোখে যে চাওয়াখানি ধোওয়া সে আঁখিলোরে
তোমারে আমি দেখিতে পাই, তুমি না পাও মোরে।

তোমার মনে কুয়াশা আছে, আপনি ঢাকা আপন-কাছে
নিজের অগোচরেই পাছে আমারে যাও ছলি
তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি॥

Onek Kotha Jao Je Bole-Lyrics:

Onek kotha jao je bole kono kotha na boli
Tomar bhasa bhojhar asa diyachi jolangjoli
Je ache momo govir prane vadibe tare hasir bane
Chokite chaho mukher pane tumi je kutoholi

Tomare tai erate chai, phiriya jai choli
Amar chokhe je chawaya khani dhoya se akhi jole
Tomare ami dekhite pai tumi na pao more

সঙ্গীত সম্পর্কে তথ্যঃ

গানের নামঃ অনেক কথা যাও যে বলে
গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর

Song Name: Onek Kotha Jao Je Bole
Lyrics: Rabindranath Tagore
Tune : Rabindranath Tagore

Song Information:

রাগঃ ভৈরবী
তালঃ দাদরা
পর্যায়ঃ প্রেম

Post a Comment

Previous Post Next Post