অমাবস্যার দিনে চন্দ্র থাকেন-লিরিক্সঃ
অমাবস্যার দিনে চন্দ্র থাকেন যেয়ে কোন শহরে।
প্রতিপদে হয় সে উদয়, দৃষ্ট হয় না কেন তারে।।
প্রতিপদে হয় সে উদয়, দৃষ্ট হয় না কেন তারে।।
মাসে মাসে চন্দের উদয়
আমাবস্যা মাস-অন্তে হয়
সূর্যের অমাবস্যার নির্ণয়
জানতে হবে নেহাজ করে।।
আমাবস্যা মাস-অন্তে হয়
সূর্যের অমাবস্যার নির্ণয়
জানতে হবে নেহাজ করে।।
ষোল কলা হলে শচী
তবে তো হয় পূর্ণমাসী
পনরই পূর্ণিমা কিসি
পণ্ডিতেরা কয় সংসারে।।
তবে তো হয় পূর্ণমাসী
পনরই পূর্ণিমা কিসি
পণ্ডিতেরা কয় সংসারে।।
জানতে পারলে দেহ-চন্দ্র
স্বর্গ-চন্দ্রের পায় সে খবর
সিরাজ সাঁই কয়, লালন রে তোর
মূল হারালি কোলের ঘোরে।।
স্বর্গ-চন্দ্রের পায় সে খবর
সিরাজ সাঁই কয়, লালন রে তোর
মূল হারালি কোলের ঘোরে।।
Amabossar Dine Chondro Thake-Lyrics:
Amabossar dine chondro thaken jeye kon shohore
Protipode hoi se udoy dristho hoi na keno tare
Mase mase chander udoy
Amabossa mas-onte hoi
Surjer amabossa nirnoy
Jante hobe nehaj kore
Song Credit:
গানের নামঃ অমাবস্যার দিনে চন্দ্র থাকেন
কথাঃ লালন ফকির
সুরঃ লালন ফকির
Song Name: Amabossar Dine Chondro Thaken
Lyrics: Lalon Fakir
Tune: Lalon Fakir
